শুক্রবার, মে ১৫, ২০২৬
spot_img

‘ভারত পুশইনের সময় নদীর পাড়ে, জঙ্গলে ফেলে যায়- এটা কোনোভাবে গ্রহণযোগ্য নয়’

ভারত থেকে গত এক মাসে ১ হাজার ৫০০ বাংলাদেশিকে পুশইন করা হয়েছে। কিন্তু তারা পুশইনের সময় নদীর পাড়ে, জঙ্গলে ফেলে যায়- এটা কোনোভাবে গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

শনিবার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে র‌্যাব-১১ সদর দপ্তর পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা এ তথ্য দেন। তিনি বলেন, ‘ভারত থেকে গত এক মাসে ১ হাজার ৫০০ বাংলাদেশিকে পুশইন করা হয়েছে—এই তথ্য সঠিক। তবে বর্তমানে সংখ্যা কমে এসেছে।’

জাহাঙ্গীর আলম আরও বলেন, ‘ভারতে যেসব বাংলাদেশি রয়েছেন, তাদের একসময় ফেরত নিতেই হবে—সে ১০ বছর পর হোক বা ২০ বছর পর। তবে ভারতের কিছু সীমান্ত দিয়ে আমাদের নাগরিকদের সঙ্গে রোহিঙ্গাদেরও পাঠিয়ে দেওয়া হচ্ছে। তাদের আমরা গ্রহণ করছি না, ফেরত পাঠিয়ে দিচ্ছি।’

তবে পুশইন নয়, স্বরাষ্ট্র উপদেষ্টা নিয়ম মেনে নাগরিক পাঠাতে বলেছেন ভারতকে। তিনি বলেন, ‘আমরা ভারতকে বলেছি- আমাদের কোনো নাগরিক থাকলে তারা যেন নিয়ম মেনে ফেরত পাঠায়। যেমনটা আমরা ভারতীয়দের নিয়ম মেনে ফেরত পাঠাই। কিন্তু তারা পুশইনের সময় নদীর পাড়ে, জঙ্গলে ফেলে যায়—এটা কোনোভাবে গ্রহণযোগ্য নয়।’

এ সময় তিনি আরও বলেন, ‘বাংলাদেশের কোনো নাগরিক অবৈধভাবে ভারতে থাকলে তাদের যথাযথ প্রক্রিয়ায় গ্রহণ করা হবে। তবে ভারত থেকে যদি কোনো রোহিঙ্গাকে পাঠানো হয়, তাকে গ্রহণ করা হবে না।’

তিনি জানান, ‘বাংলাদেশ সরকার এ বিষয়ে প্রতিবাদ জানিয়ে যাচ্ছে এবং সেই প্রতিবাদের ফলেই বর্তমানে পুশইনের সংখ্যা কিছুটা কমেছে।’

পরিদর্শনের সময় তার সঙ্গে র‌্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান, র‌্যাব-১১ এর ভারপ্রাপ্ত অধিনায়ক ডিআইজি মোশারফ হোসেন ভূঁইয়া, উপ অধিনায়ক মেজর অনাবিল ইমাম, অপারেশন অফিসার সিনিয়র এএসপি গোলাম মোর্শেদসহ র‌্যাবের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

একই দিনে তিনি নারায়ণগঞ্জের পুলিশ লাইন, র‌্যাব-১১ কার্যালয় ও জালকুড়িতে বিজিবি-৬২ ব্যাটালিয়ন কার্যালয়ও পরিদর্শন করেন।

সর্বশেষ

ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত,...

একনেকে অনুমোদন পেল পদ্মা ব্যারাজ প্রকল্প

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) চূড়ান্ত অনুমোদন পেয়েছে...

সোনিয়া গান্ধী হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন

শারীরিক জটিলতার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছিল ভারতীয় কংগ্রেসের...

৩ লাখ ৭৭ হাজার অতিক্রম করল সর্বজনীন পেনশন স্কীমের নিবন্ধন

দেশের সর্বজনীন পেনশন ব্যবস্থায় আগ্রহ বাড়ছে। গত ৩০ এপ্রিল...

জনপ্রিয়

সাকিব আল হাসানের গোপনে করা সিনেমার শুটিংয়ের ছবি প্রকাশ

গোপনে চলচ্চিত্রে অভিনয় করেছেন সাকিব আল হাসান। কিন্তু সেই...

মহাত্মা আহমদ ছফার জন্মদিন

আজ স্বাধীনতা-উত্তর বাংলাদেশের সবচেয়ে শক্তিমান ও দ্রোহী চেতনার লেখক...

নির্বাচন পিছিয়ে দিয়ে একটি গোষ্ঠী জাতির সর্বনাশ করতে চাচ্ছে: মির্জা আব্বাস

একটি গোষ্ঠী নির্বাচন পিছিয়ে দিয়ে জাতির সর্বনাশ করতে চাচ্ছে...

চট্টগ্রামে যান্ত্রিক ত্রুটি নিয়ে রানওয়েতে আটকে পড়ে হজযাত্রীদের ফ্লাইট

সৌদি আরবের মদিনা থেকে আসা হজযাত্রীদের একটি ফ্লাইট যান্ত্রিক...

চট্টগ্রামের রাউজান থেকে আজমানে গিয়ে আবাসন সম্রাট, অর্থের উৎস নিয়ে প্রশ্ন

চট্টগ্রামের রাউজানের জসিম উদ্দিন আবাসন-সাম্রাজ্য গড়েছেন সংযুক্ত আরব আমিরাতের...

ইরানে আদালত ভবনে জঙ্গি হামলা, নিহত ৫

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান-বালুচিস্তান প্রদেশের জাহেদানে একটি আদালত ভবনে সুন্নি...

অনলাইনেই হবে আমদানি-রপ্তানি শুল্ক-কর পরিশোধ

আমদানি-রপ্তানির শুল্ক-কর ‘এ চালান’ বা অটোমেটেড চালানের মাধ্যমে অনলাইনে...

রাখাইনে অনুকূল পরিবেশ সৃষ্টি করা আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব

রাখাইনে রোহিঙ্গাদের স্বেচ্ছা, নিরাপদ, সম্মানজনক ও টেকসই প্রত্যাবাসনের মাধ্যমে...
spot_img

এই বিভাগের আরো খবর

Popular Categories

spot_imgspot_img