শুক্রবার, মে ১৫, ২০২৬
spot_img

বাংলাদেশে ধর্মীয় স্বাধীনতা নিয়ে উদ্বেগে যুক্তরাষ্ট্রের ফেডারেল সংস্থা ইউএসসিআইআরএফ

বাংলাদেশে ধর্মীয় স্বাধীনতা ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্রের ‘ইউনাইটেড স্টেটস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম’ (ইউএসসিআইআরএফ)। জুলাই মাসে সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশিত এক বিশ্লেষণধর্মী রিপোর্টে বাংলাদেশে সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে ধর্মীয় সহনশীলতা ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ তুলে ধরা হয়েছে।

 

রিপোর্টটির ভিত্তি চলতি বছরের মে মাসে ঢাকায় ইউএসসিআইআরএফ-এর সফর। সফরকালে সংস্থাটির প্রতিনিধিরা সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তা ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন। রিপোর্টটি প্রস্তুত করেছেন দক্ষিণ এশিয়া বিষয়ক বিশ্লেষক সীমা হাসান।

বিশেষ করে, ২০২৪ সালের ৫ থেকে ৮ আগস্ট শেখ হাসিনার দেশত্যাগ এবং সরকার পতনের সময় দেশে কার্যকর প্রশাসনের অনুপস্থিতিতে একাধিক সহিংসতার ঘটনা ঘটে। ওই সময় হিন্দু সম্প্রদায়ের ওপর একাধিক হামলা হয়, যেগুলো মূলত রাজনৈতিক প্রতিশোধ হিসেবে সংগঠিত হয় বলে রিপোর্টে উল্লেখ করা হয়।

পুলিশের রিপোর্টের তথ্য উদ্ধৃত করে ইউএসসিআইআরএফ জানায়, ৫ থেকে ২০ আগস্টের মধ্যে দেশে ১ হাজার ৭৬৯টি সহিংসতার ঘটনা ঘটে— যার মধ্যে ১ হাজার ২৩৪টি রাজনৈতিক, ২০টি সাম্প্রদায়িক এবং ১৬১টি ভুয়া অভিযোগের ভিত্তিতে সংঘটিত। এই সংকটময় সময়ে অনেক মুসলিম নাগরিক সংখ্যালঘুদের মন্দির ও ব্যবসা প্রতিষ্ঠান পাহারা দিয়ে সংহতি প্রকাশ করেছেন বলেও রিপোর্টে উল্লেখ করা হয়।

রিপোর্টে আরও বলা হয়, অন্তর্বর্তী সরকার সংবিধান সংস্কারের লক্ষ্যে একটি কমিশন গঠন করেছে। কমিশনটি সংবিধানের প্রস্তাবনা থেকে ‘ধর্মনিরপেক্ষতা’ শব্দটি বাদ দিয়ে ‘বহুসংস্কৃতিবাদ’ বা ‘বহুত্ববাদ’ শব্দ ব্যবহারের সুপারিশ করেছে। বিএনপি এ প্রস্তাবের বিরোধিতা করে ‘আল্লাহর ওপর অবিচল আস্থা’ শব্দবন্ধ সংযোজনের দাবি তুলেছে। ইসলামপন্থি দল জামায়াতে ইসলামী এবং শিক্ষার্থীদের গড়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আংশিক সমর্থন জানালেও ‘বহুত্ববাদ’ শব্দের বাংলা বিকল্প ব্যবহারের পক্ষে মত দিয়েছে।

এছাড়া নারী সংস্কার কমিশনের সুপারিশ নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। কমিশনের দেওয়া ৪৩৩টি সুপারিশের মধ্যে অন্যতম ছিল ধর্মনিরপেক্ষ নাগরিক আইন প্রণয়ন। হেফাজতে ইসলাম এ প্রস্তাবের বিরোধিতা করে বিক্ষোভ করে, কমিশনকে ‘ইসলামবিরোধী’ আখ্যা দেয় এবং নারীদের বিরুদ্ধে কটূক্তি করে, যার ফলে নারী সদস্যদের একাংশ তাদের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠান। শেষ পর্যন্ত হেফাজতকে ক্ষমা চাইতে হয়। একইসঙ্গে, নারীর খেলাধুলা ও শিক্ষাক্ষেত্রে অংশগ্রহণ নিয়েও একাধিক ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়।

ইউএসসিআইআরএফ তাদের রিপোর্টে উল্লেখ করেছে, বাংলাদেশে এখনো ব্লাসফেমি সংক্রান্ত আইন (দণ্ডবিধি ১৯৫এ) কার্যকর রয়েছে এবং ২০২৩ সালের সাইবার নিরাপত্তা আইন অনুযায়ী ধর্মীয় অনুভূতিতে আঘাত হানলে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড হতে পারে— যা মতপ্রকাশের স্বাধীনতায় প্রতিবন্ধকতা তৈরি করছে।

সবশেষে, সংস্থাটি বলছে, বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ও সাংবিধানিক পরিবর্তনের সময়ে ধর্মীয় সংখ্যালঘুদের অন্তর্ভুক্তি এবং নিরাপত্তা নিশ্চিত না হলে বৈষম্যের মাত্রা আরও বাড়তে পারে। তাই একটি নতুন, অন্তর্ভুক্তিমূলক ও সহনশীল দৃষ্টিভঙ্গি গ্রহণের মাধ্যমে সংবিধান সংস্কার প্রক্রিয়া পরিচালনার আহ্বান জানিয়েছে ইউএসসিআইআরএফ।

 

সর্বশেষ

ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত,...

একনেকে অনুমোদন পেল পদ্মা ব্যারাজ প্রকল্প

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) চূড়ান্ত অনুমোদন পেয়েছে...

সোনিয়া গান্ধী হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন

শারীরিক জটিলতার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছিল ভারতীয় কংগ্রেসের...

৩ লাখ ৭৭ হাজার অতিক্রম করল সর্বজনীন পেনশন স্কীমের নিবন্ধন

দেশের সর্বজনীন পেনশন ব্যবস্থায় আগ্রহ বাড়ছে। গত ৩০ এপ্রিল...

জনপ্রিয়

সাকিব আল হাসানের গোপনে করা সিনেমার শুটিংয়ের ছবি প্রকাশ

গোপনে চলচ্চিত্রে অভিনয় করেছেন সাকিব আল হাসান। কিন্তু সেই...

মহাত্মা আহমদ ছফার জন্মদিন

আজ স্বাধীনতা-উত্তর বাংলাদেশের সবচেয়ে শক্তিমান ও দ্রোহী চেতনার লেখক...

নির্বাচন পিছিয়ে দিয়ে একটি গোষ্ঠী জাতির সর্বনাশ করতে চাচ্ছে: মির্জা আব্বাস

একটি গোষ্ঠী নির্বাচন পিছিয়ে দিয়ে জাতির সর্বনাশ করতে চাচ্ছে...

চট্টগ্রামে যান্ত্রিক ত্রুটি নিয়ে রানওয়েতে আটকে পড়ে হজযাত্রীদের ফ্লাইট

সৌদি আরবের মদিনা থেকে আসা হজযাত্রীদের একটি ফ্লাইট যান্ত্রিক...

চট্টগ্রামের রাউজান থেকে আজমানে গিয়ে আবাসন সম্রাট, অর্থের উৎস নিয়ে প্রশ্ন

চট্টগ্রামের রাউজানের জসিম উদ্দিন আবাসন-সাম্রাজ্য গড়েছেন সংযুক্ত আরব আমিরাতের...

ইরানে আদালত ভবনে জঙ্গি হামলা, নিহত ৫

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান-বালুচিস্তান প্রদেশের জাহেদানে একটি আদালত ভবনে সুন্নি...

অনলাইনেই হবে আমদানি-রপ্তানি শুল্ক-কর পরিশোধ

আমদানি-রপ্তানির শুল্ক-কর ‘এ চালান’ বা অটোমেটেড চালানের মাধ্যমে অনলাইনে...

রাখাইনে অনুকূল পরিবেশ সৃষ্টি করা আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব

রাখাইনে রোহিঙ্গাদের স্বেচ্ছা, নিরাপদ, সম্মানজনক ও টেকসই প্রত্যাবাসনের মাধ্যমে...
spot_img

এই বিভাগের আরো খবর

Popular Categories

spot_imgspot_img