শুক্রবার, মে ১৫, ২০২৬
spot_img

গোপালগঞ্জে সহিংসতা: নাগরিক অধিকারে আঘাত ও গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আসকের

গোপালগঞ্জে এনসিপি সমাবেশে হামলা ও সহিংসতা: আসকের প্রতিবেদন

 

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র রাজনৈতিক সমাবেশে হামলার ঘটনাকে নাগরিকদের সভা-সমাবেশের সাংবিধানিক অধিকারে গুরুতর আঘাত বলে অভিহিত করেছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। সংস্থাটি বলছে, এ ঘটনায় সহিংসতা, পাঁচজনের মৃত্যু, নির্বিচার ধরপাকড়সহ অন্যান্য কার্যক্রম গুরুতর মানবাধিকার লঙ্ঘনের শামিল।

গতকাল শুক্রবার (২৫ জুলাই) এক প্রাথমিক তথ্যানুসন্ধান প্রতিবেদন প্রকাশ করে আসক জানায়, গত ১৬ জুলাই গোপালগঞ্জে এনসিপির সমাবেশে স্থানীয় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের হামলার পর সংঘর্ষ এবং গুলির ঘটনা ঘটে। এতে পাঁচজন নিহত এবং বহু লোক আহত হন।

আসকের চার সদস্যের একটি প্রতিনিধি দল ২১–২২ জুলাই ঘটনাস্থল পরিদর্শন করে। তারা নিহত, আহত, আটক ও গ্রেপ্তার ব্যক্তিদের পরিবার, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, স্থানীয় নাগরিক এবং হাসপাতাল ও কারাগার কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন।

প্রতিবেদনে বলা হয়, সমাবেশের দিন সকালে আওয়ামী লীগ সমর্থকেরা স্লোগান দিয়ে সমাবেশস্থলে হামলা চালায়। পুলিশের উপস্থিতিতেই এনসিপির নেতারা সমাবেশ করেন। নেতারা বক্তব্য শেষ করার সঙ্গে সঙ্গে আওয়ামী লীগ সমর্থকেরা আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়লে সংঘর্ষ পুরো শহরে ছড়িয়ে পড়ে। এরপর পুলিশ টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও নির্বিচার গুলি ছোড়ে। ঘটনাস্থলে চারজন গুলিবিদ্ধ হয়ে নিহত হন এবং একজন পরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

আসকের প্রতিবেদন অনুযায়ী, নিহতদের দাফনের আগে ময়নাতদন্ত না করে দাফনে চাপ প্রয়োগ করা হয়। পরে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর তিনজনের মরদেহ কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্ত করানো হয়, যা পরিবারগুলোর ভাষায় “নতুন হয়রানি”।

ঘটনার পর গোপালগঞ্জে কারফিউ ও ১৪৪ ধারা জারি করা হয়। এই সময় নির্বিচারে গ্রেপ্তার, শিশুদের আটক, অর্থ আদায়ের অভিযোগসহ বিভিন্ন অনিয়মের তথ্য উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী, ২১ জুলাই পর্যন্ত সংঘর্ষ-সংক্রান্ত আটটি মামলায় ৫ হাজার ৪০০ জনকে আসামি করা হয়েছে, যাদের মধ্যে ৩৫৮ জনের নাম উল্লেখ রয়েছে। নামীয় আসামিদের মধ্যে তিনজন নারী ও ৩২ জন সংখ্যালঘু সম্প্রদায়ের নাগরিক।

আসক জানিয়েছে, ১৮ জন অপ্রাপ্তবয়স্ককে সন্ত্রাস বিরোধী আইনে গ্রেপ্তার দেখিয়ে যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়েছে। এছাড়া ১৫০ জন বন্দীকে অন্য কারাগারে স্থানান্তর করা হয়।

কারা কর্তৃপক্ষ জানায়, সংঘর্ষের দিন উচ্ছৃঙ্খল জনতা কারাগারে হামলা চালায় এবং সীমানা প্রাচীর ভাঙার চেষ্টা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ৮০ রাউন্ড ‘মিসফায়ার’ করা হয়, পরে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আসকের প্রতিবেদনে অভিযোগ করা হয়েছে, গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রতিনিধি দলের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। তবে পুলিশ সুপার দাবি করেছেন, পুলিশ কোনো মারণাস্ত্র ব্যবহার করেনি এবং পরিস্থিতি সামাল দিতে সর্বোচ্চ ধৈর্য দেখিয়েছে।

আসক দ্রুত একটি নিরপেক্ষ, স্বচ্ছ এবং বিশ্বাসযোগ্য তদন্তের দাবি জানিয়েছে, যাতে দায়ী ব্যক্তিরা জবাবদিহির আওতায় আসে এবং ভুক্তভোগীরা ন্যায়বিচার পান।

 

সর্বশেষ

ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত,...

একনেকে অনুমোদন পেল পদ্মা ব্যারাজ প্রকল্প

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) চূড়ান্ত অনুমোদন পেয়েছে...

সোনিয়া গান্ধী হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন

শারীরিক জটিলতার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছিল ভারতীয় কংগ্রেসের...

৩ লাখ ৭৭ হাজার অতিক্রম করল সর্বজনীন পেনশন স্কীমের নিবন্ধন

দেশের সর্বজনীন পেনশন ব্যবস্থায় আগ্রহ বাড়ছে। গত ৩০ এপ্রিল...

জনপ্রিয়

সাকিব আল হাসানের গোপনে করা সিনেমার শুটিংয়ের ছবি প্রকাশ

গোপনে চলচ্চিত্রে অভিনয় করেছেন সাকিব আল হাসান। কিন্তু সেই...

মহাত্মা আহমদ ছফার জন্মদিন

আজ স্বাধীনতা-উত্তর বাংলাদেশের সবচেয়ে শক্তিমান ও দ্রোহী চেতনার লেখক...

নির্বাচন পিছিয়ে দিয়ে একটি গোষ্ঠী জাতির সর্বনাশ করতে চাচ্ছে: মির্জা আব্বাস

একটি গোষ্ঠী নির্বাচন পিছিয়ে দিয়ে জাতির সর্বনাশ করতে চাচ্ছে...

চট্টগ্রামে যান্ত্রিক ত্রুটি নিয়ে রানওয়েতে আটকে পড়ে হজযাত্রীদের ফ্লাইট

সৌদি আরবের মদিনা থেকে আসা হজযাত্রীদের একটি ফ্লাইট যান্ত্রিক...

চট্টগ্রামের রাউজান থেকে আজমানে গিয়ে আবাসন সম্রাট, অর্থের উৎস নিয়ে প্রশ্ন

চট্টগ্রামের রাউজানের জসিম উদ্দিন আবাসন-সাম্রাজ্য গড়েছেন সংযুক্ত আরব আমিরাতের...

ইরানে আদালত ভবনে জঙ্গি হামলা, নিহত ৫

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান-বালুচিস্তান প্রদেশের জাহেদানে একটি আদালত ভবনে সুন্নি...

অনলাইনেই হবে আমদানি-রপ্তানি শুল্ক-কর পরিশোধ

আমদানি-রপ্তানির শুল্ক-কর ‘এ চালান’ বা অটোমেটেড চালানের মাধ্যমে অনলাইনে...

রাখাইনে অনুকূল পরিবেশ সৃষ্টি করা আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব

রাখাইনে রোহিঙ্গাদের স্বেচ্ছা, নিরাপদ, সম্মানজনক ও টেকসই প্রত্যাবাসনের মাধ্যমে...
spot_img

এই বিভাগের আরো খবর

Popular Categories

spot_imgspot_img