শুক্রবার, মে ১৫, ২০২৬
spot_img

মাইলস্টোন ট্র্যাজেডি: ডিএনএ পরীক্ষার পর মৃতের সংখ্যা কমে ৩৪

ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় মৃতের সংখ্যা কমে এসেছে। ডিএনএ পরীক্ষার ভিত্তিতে আগের ৩৫ জন থেকে মৃতের সংখ্যা হালনাগাদ করে ৩৪ জন জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

 

রোববার (২৭ জুলাই) সকালে সিএমএইচ থেকে পাওয়া চিঠির বরাতে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সিএমএইচে পাঠানো ১৫টি বডিব্যাগের মধ্যে ১৪ জনের মৃতদেহ শনাক্ত হয়েছে।

  • ওকিয়া ফেরদৌস নিধি
  • লামিয়া আক্তার সোনিয়া
  • আফসানা আক্তার প্রিয়া
  • রাইসা মনি
  • মারিয়াম উম্মে আফিয়া

এদের দেহাবশেষ বৃহস্পতিবার রাতে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের ফোকাল পারসন ডা. সরকার ফারহানা কবীর বলেন, “সিএমএইচ থেকে পাওয়া হালনাগাদ রিপোর্টের ভিত্তিতে মৃতের সংখ্যা সংশোধন করা হয়েছে।”

হালনাগাদ তথ্য অনুযায়ী, ৩৪ জনের মধ্যে ১৭ জন মারা গেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে, ১৪ জন সিএমএইচে, একজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, একজন লুবানা জেনারেল হাসপাতালে এবং একজন ইউনাইটেড হাসপাতালে। লুবানায় মারা যাওয়া ব্যক্তির পরিচয় এখনো অজ্ঞাত।

এ ঘটনায় এখনো বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৪৮ জন, এর মধ্যে:

জাতীয় বার্ন ইনস্টিটিউটে: ৩৬ জন

সিএমএইচে: ১১ জন

মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে: ১ জন

গত সোমবার দুপুরে দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনের মুখে বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। দেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ সামরিক বিমান দুর্ঘটনায় হতাহতদের বড় অংশই শিশু ও শিক্ষার্থী।

 

সর্বশেষ

ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত,...

একনেকে অনুমোদন পেল পদ্মা ব্যারাজ প্রকল্প

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) চূড়ান্ত অনুমোদন পেয়েছে...

সোনিয়া গান্ধী হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন

শারীরিক জটিলতার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছিল ভারতীয় কংগ্রেসের...

৩ লাখ ৭৭ হাজার অতিক্রম করল সর্বজনীন পেনশন স্কীমের নিবন্ধন

দেশের সর্বজনীন পেনশন ব্যবস্থায় আগ্রহ বাড়ছে। গত ৩০ এপ্রিল...

জনপ্রিয়

সাকিব আল হাসানের গোপনে করা সিনেমার শুটিংয়ের ছবি প্রকাশ

গোপনে চলচ্চিত্রে অভিনয় করেছেন সাকিব আল হাসান। কিন্তু সেই...

মহাত্মা আহমদ ছফার জন্মদিন

আজ স্বাধীনতা-উত্তর বাংলাদেশের সবচেয়ে শক্তিমান ও দ্রোহী চেতনার লেখক...

নির্বাচন পিছিয়ে দিয়ে একটি গোষ্ঠী জাতির সর্বনাশ করতে চাচ্ছে: মির্জা আব্বাস

একটি গোষ্ঠী নির্বাচন পিছিয়ে দিয়ে জাতির সর্বনাশ করতে চাচ্ছে...

চট্টগ্রামে যান্ত্রিক ত্রুটি নিয়ে রানওয়েতে আটকে পড়ে হজযাত্রীদের ফ্লাইট

সৌদি আরবের মদিনা থেকে আসা হজযাত্রীদের একটি ফ্লাইট যান্ত্রিক...

চট্টগ্রামের রাউজান থেকে আজমানে গিয়ে আবাসন সম্রাট, অর্থের উৎস নিয়ে প্রশ্ন

চট্টগ্রামের রাউজানের জসিম উদ্দিন আবাসন-সাম্রাজ্য গড়েছেন সংযুক্ত আরব আমিরাতের...

ইরানে আদালত ভবনে জঙ্গি হামলা, নিহত ৫

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান-বালুচিস্তান প্রদেশের জাহেদানে একটি আদালত ভবনে সুন্নি...

অনলাইনেই হবে আমদানি-রপ্তানি শুল্ক-কর পরিশোধ

আমদানি-রপ্তানির শুল্ক-কর ‘এ চালান’ বা অটোমেটেড চালানের মাধ্যমে অনলাইনে...

রাখাইনে অনুকূল পরিবেশ সৃষ্টি করা আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব

রাখাইনে রোহিঙ্গাদের স্বেচ্ছা, নিরাপদ, সম্মানজনক ও টেকসই প্রত্যাবাসনের মাধ্যমে...
spot_img

এই বিভাগের আরো খবর

Popular Categories

spot_imgspot_img