শুক্রবার, মে ১৫, ২০২৬
spot_img

তরুণদের চাঁদাবাজির খবরে বেদনায় নীল: মির্জা ফখরুল

সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ প্রসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “এই খবর শুনে আমি বেদনায় নীল হয়ে গেছি। গণঅভ্যুত্থানের এক বছর পেরোতেই তরুণরা চাঁদাবাজিতে জড়িয়ে পড়ছে! যে তরুণদের হাতে নতুন বাংলাদেশ গড়ে ওঠার কথা, তারাই কি আজ চাঁদাবাজির রাস্তায় হাঁটছে? আমরা কি এই পরিণতি চেয়েছিলাম?”

 

সোমবার (২৮ জুলাই) দুপুরে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে যুবদলের আয়োজিত গ্রাফিতি আর্টসের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

ফখরুল অভিযোগ করেন, “এক বছর হয়ে গেল, কিন্তু শেখ হাসিনার বিচারের কোনো অগ্রগতি নেই। যারা প্রকাশ্যে মানুষ হত্যা করেছে, তাদের এখনো কেন গ্রেপ্তার করা হয়নি?”

বিএনপি মহাসচিব বলেন, “কোনো একটি দল বা ছাত্রসংগঠন একা আন্দোলন করেনি। শিশু-বৃদ্ধ সবাই অংশ নিয়েছিল। এই সম্মিলিত অংশগ্রহণেই স্বৈরাচারের পতন ঘটেছে। সত্যিকারের পরিবর্তন আনতে হলে রিকশাচালক, ভ্যানচালক, শ্রমিক, কৃষকদের মতামতকে গুরুত্ব দিতে হবে। তরুণ প্রজন্মের হাত ধরেই গড়া হবে নতুন বাংলাদেশ।”

সাংবাদিকদের উদ্দেশে ফখরুল বলেন, “সব ইস্যু নিয়ে পত্রপত্রিকা ও টেলিভিশনে লেখালেখি হয়, অথচ দেশনেত্রী খালেদা জিয়াকে নিয়ে হয় না। সাংবাদিক ভাইয়েরা কালোকে কালো, সাদাকে সাদা বলতে শিখুন।

তিনি বলেন, “২০২৪ সালের জুলাইয়ে আমাদের বহু নেতাকর্মী গুম, হত্যা ও গ্রেপ্তারের শিকার হয়েছেন। ডিবি অফিসে নিয়ে নির্যাতন চালানো হয়েছে। সেই আন্দোলনে যুবদলের ৭৯ জন এবং ছাত্রদলের ১৪২ জন শহীদ হয়েছেন। যার যা অবদান, তা তাকে দিতে হবে।”

দেশ গড়ার লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলেও জানান মির্জা ফখরুল।

 

সর্বশেষ

ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত,...

একনেকে অনুমোদন পেল পদ্মা ব্যারাজ প্রকল্প

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) চূড়ান্ত অনুমোদন পেয়েছে...

সোনিয়া গান্ধী হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন

শারীরিক জটিলতার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছিল ভারতীয় কংগ্রেসের...

৩ লাখ ৭৭ হাজার অতিক্রম করল সর্বজনীন পেনশন স্কীমের নিবন্ধন

দেশের সর্বজনীন পেনশন ব্যবস্থায় আগ্রহ বাড়ছে। গত ৩০ এপ্রিল...

জনপ্রিয়

সাকিব আল হাসানের গোপনে করা সিনেমার শুটিংয়ের ছবি প্রকাশ

গোপনে চলচ্চিত্রে অভিনয় করেছেন সাকিব আল হাসান। কিন্তু সেই...

মহাত্মা আহমদ ছফার জন্মদিন

আজ স্বাধীনতা-উত্তর বাংলাদেশের সবচেয়ে শক্তিমান ও দ্রোহী চেতনার লেখক...

নির্বাচন পিছিয়ে দিয়ে একটি গোষ্ঠী জাতির সর্বনাশ করতে চাচ্ছে: মির্জা আব্বাস

একটি গোষ্ঠী নির্বাচন পিছিয়ে দিয়ে জাতির সর্বনাশ করতে চাচ্ছে...

চট্টগ্রামে যান্ত্রিক ত্রুটি নিয়ে রানওয়েতে আটকে পড়ে হজযাত্রীদের ফ্লাইট

সৌদি আরবের মদিনা থেকে আসা হজযাত্রীদের একটি ফ্লাইট যান্ত্রিক...

চট্টগ্রামের রাউজান থেকে আজমানে গিয়ে আবাসন সম্রাট, অর্থের উৎস নিয়ে প্রশ্ন

চট্টগ্রামের রাউজানের জসিম উদ্দিন আবাসন-সাম্রাজ্য গড়েছেন সংযুক্ত আরব আমিরাতের...

ইরানে আদালত ভবনে জঙ্গি হামলা, নিহত ৫

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান-বালুচিস্তান প্রদেশের জাহেদানে একটি আদালত ভবনে সুন্নি...

অনলাইনেই হবে আমদানি-রপ্তানি শুল্ক-কর পরিশোধ

আমদানি-রপ্তানির শুল্ক-কর ‘এ চালান’ বা অটোমেটেড চালানের মাধ্যমে অনলাইনে...

রাখাইনে অনুকূল পরিবেশ সৃষ্টি করা আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব

রাখাইনে রোহিঙ্গাদের স্বেচ্ছা, নিরাপদ, সম্মানজনক ও টেকসই প্রত্যাবাসনের মাধ্যমে...
spot_img

এই বিভাগের আরো খবর

Popular Categories

spot_imgspot_img