শুক্রবার, মে ১৫, ২০২৬
spot_img

চাঁদপুরে বাবার মৃত্যুর খবরে মারা গেলেন ছেলেও

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় বাবার মৃত্যুর খবর পেয়ে মারা গেছেন তার ছেলেও।

সোমবার (২৮ জুলাই) চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার উত্তর ডিঙ্গাভাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। সন্ধ্যায় একসঙ্গে জানাজা শেষে ওই বাবা ও ছেলেকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

মৃতরা হলেন: একই এলাকার বাবা আবুল হাসেম খান (৬০) ও তার ছেলে সোলেমান খান (৩০)।

জানা যায়, উপজেলার উত্তর ডিঙ্গাভাঙ্গা গ্রামের সোলেমান খান নামে এক যুবক অসুস্থ হয়ে গত বৃহস্পতিবার ভর্তি হন চাঁদপুর জেনারেল হাসপাতালে। তারপর গত রোববার সন্ধ্যায় অসুস্থ হয়ে একই হাসপাতালে ভর্তি হন তার বাবা আবুল হাসেম খান।

সোমবার ভোর ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আবুল হাসেম খান। বাবার মৃত্যুর সংবাদ শুনে চিকিৎসাধীন সোলেমান খান আরও অসুস্থ হয়ে পড়েন। বাবার মৃত্যুর ৪ ঘণ্টা পর সকাল ৯টায় মারা যান তিনিও।

অল্প সময়ের ব্যবধানে একই পরিবারের দুজনের মৃত্যুতে পরিবার ও এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

এ দিকে, সোমবার সন্ধ্যায় একসঙ্গে জানাজা শেষে বাবা ও ছেলেকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

স্বজনরা জানান, আবুল হাসেম খানের চার ছেলে ও তিন মেয়ের মধ্যে সোলেমান খান ছিলেন বড়। মতলব দক্ষিণ উপজেলা সদরের গাউছিয়া মার্কেটে সোলেমান খানের দর্জি দোকান ছিল। তার আয়েই সংসার চলতো।

পরিবারে হঠাৎ করে এমন বিপর্যয় নিয়ে সোলেমান খানের ছোট ভাই শাহাজালাল খান বলেন, ‘এত অল্প সময়ে বাবা ও বড় ভাইকে হারাইয়া ফালাইলাম। এই কষ্ট ও শোক ক্যামনে সহ্য করুম। কারণ, আমাগো বড় ভাইয়ের আয়েই সংসার চলতো।’

অন্যদিকে, বাবার পর ছেলের মৃত্যু সম্পর্কে মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালেহ আহমেদ বলেন, ‘ঘটনাটি জেনেছি। দুজনের মৃত্যু হয়েছে অসুস্থতাজনিত কারণে। তবে একটি পরিবারে পরপর এমন মৃত্যু সত্যি কষ্টেরও বটে।’

সর্বশেষ

ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত,...

একনেকে অনুমোদন পেল পদ্মা ব্যারাজ প্রকল্প

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) চূড়ান্ত অনুমোদন পেয়েছে...

সোনিয়া গান্ধী হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন

শারীরিক জটিলতার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছিল ভারতীয় কংগ্রেসের...

৩ লাখ ৭৭ হাজার অতিক্রম করল সর্বজনীন পেনশন স্কীমের নিবন্ধন

দেশের সর্বজনীন পেনশন ব্যবস্থায় আগ্রহ বাড়ছে। গত ৩০ এপ্রিল...

জনপ্রিয়

সাকিব আল হাসানের গোপনে করা সিনেমার শুটিংয়ের ছবি প্রকাশ

গোপনে চলচ্চিত্রে অভিনয় করেছেন সাকিব আল হাসান। কিন্তু সেই...

মহাত্মা আহমদ ছফার জন্মদিন

আজ স্বাধীনতা-উত্তর বাংলাদেশের সবচেয়ে শক্তিমান ও দ্রোহী চেতনার লেখক...

নির্বাচন পিছিয়ে দিয়ে একটি গোষ্ঠী জাতির সর্বনাশ করতে চাচ্ছে: মির্জা আব্বাস

একটি গোষ্ঠী নির্বাচন পিছিয়ে দিয়ে জাতির সর্বনাশ করতে চাচ্ছে...

চট্টগ্রামে যান্ত্রিক ত্রুটি নিয়ে রানওয়েতে আটকে পড়ে হজযাত্রীদের ফ্লাইট

সৌদি আরবের মদিনা থেকে আসা হজযাত্রীদের একটি ফ্লাইট যান্ত্রিক...

চট্টগ্রামের রাউজান থেকে আজমানে গিয়ে আবাসন সম্রাট, অর্থের উৎস নিয়ে প্রশ্ন

চট্টগ্রামের রাউজানের জসিম উদ্দিন আবাসন-সাম্রাজ্য গড়েছেন সংযুক্ত আরব আমিরাতের...

ইরানে আদালত ভবনে জঙ্গি হামলা, নিহত ৫

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান-বালুচিস্তান প্রদেশের জাহেদানে একটি আদালত ভবনে সুন্নি...

অনলাইনেই হবে আমদানি-রপ্তানি শুল্ক-কর পরিশোধ

আমদানি-রপ্তানির শুল্ক-কর ‘এ চালান’ বা অটোমেটেড চালানের মাধ্যমে অনলাইনে...

রাখাইনে অনুকূল পরিবেশ সৃষ্টি করা আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব

রাখাইনে রোহিঙ্গাদের স্বেচ্ছা, নিরাপদ, সম্মানজনক ও টেকসই প্রত্যাবাসনের মাধ্যমে...
spot_img

এই বিভাগের আরো খবর

Popular Categories

spot_imgspot_img