শুক্রবার, মে ১৫, ২০২৬
spot_img

গাজায় খাদ্য সংকট চরমে, তিনজনের একজন দিনের পর দিন না খেয়ে

গাজায় দ্রুত অবনতিশীল মানবিক বিপর্যয়ের বিষয়ে সতর্ক করে জাতিসংঘের শীর্ষ মানবিক কর্মকর্তা রোববার জানিয়েছেন, সেখানে তিনজনের একজন মানুষ দিনের পর দিন না খেয়ে আছেন এবং শিশুরা ধীরে ধীরে মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে, খাদ্য সহায়তার ভয়াবহ সংকটে।

সোমবার (২৮ জুলাই) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আনাদোলু এজেন্সি।

জাতিসংঘের মানবিক সহায়তা ও জরুরি ত্রাণবিষয়ক আন্ডার-সেক্রেটারি-জেনারেল টম ফ্লেচার বলেন, ইসরাইল এক সপ্তাহের জন্য সহায়তা বৃদ্ধিতে সম্মত হয়েছে—এতে কাস্টমস বাধা সরানো ও চলাচলে নিষেধাজ্ঞা শিথিল করার কথা বলা হয়েছে। প্রাথমিক প্রতিবেদনে দেখা গেছে, ১০০টির বেশি ত্রাণবাহী ট্রাক সীমান্ত পার হয়ে গাজায় প্রবেশের জন্য জড়ো হয়েছে।

ফ্লেচার বলেন, ‘এটা একটি অগ্রগতি, কিন্তু দুর্ভিক্ষ ও স্বাস্থ্যগত বিপর্যয় ঠেকাতে এখনও বিপুল পরিমাণ সহায়তা দরকার।’

তিনি দ্রুত ও স্থায়ী প্রবেশাধিকার, দ্রুত কনভয় ক্লিয়ারেন্স, দিনে একাধিকবার সীমান্ত পারাপারের সুযোগ, নিয়মিত জ্বালানির যোগান ও নিরাপদ মানবিক করিডোর নিশ্চিত করার আহ্বান জানান।

‘মানুষ শুধু খাবার সংগ্রহ করতে গিয়েই গুলিবিদ্ধ হচ্ছে,’ বলেন ফ্লেচার। ‘ত্রাণ সহায়তা কখনোই বাধাগ্রস্ত, বিলম্বিত বা হামলার লক্ষ্যবস্তু হতে পারে না।’

তিনি সব জিম্মির অবিলম্বে ও নিঃশর্ত মুক্তির দাবি পুনর্ব্যক্ত করেন।

ফ্লেচার আরও বলেন, ‘শেষ পর্যন্ত শুধু সাময়িক বিরতি নয়, আমাদের প্রয়োজন স্থায়ী যুদ্ধবিরতি।’

অন্যদিকে আন্তর্জাতিক চাপ প্রত্যাখ্যান করে ইসরাইল ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় নিষ্ঠুর সামরিক অভিযান চালিয়ে আসছে, যেখানে এখন পর্যন্ত প্রায় ৬০ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন—যাদের বেশিরভাগই নারী ও শিশু। লাগাতার বোমাবর্ষণে গাজার অবকাঠামো ধ্বংস হয়ে গেছে এবং তৈরি হয়েছে চরম খাদ্যসংকট।

গত নভেম্বরেই আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী ইয়াভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

ইসরাইলের বিরুদ্ধে গাজায় গণহত্যা চালানোর অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতেও (আইসিজে) একটি মামলা চলছে।

সর্বশেষ

ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত,...

একনেকে অনুমোদন পেল পদ্মা ব্যারাজ প্রকল্প

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) চূড়ান্ত অনুমোদন পেয়েছে...

সোনিয়া গান্ধী হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন

শারীরিক জটিলতার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছিল ভারতীয় কংগ্রেসের...

৩ লাখ ৭৭ হাজার অতিক্রম করল সর্বজনীন পেনশন স্কীমের নিবন্ধন

দেশের সর্বজনীন পেনশন ব্যবস্থায় আগ্রহ বাড়ছে। গত ৩০ এপ্রিল...

জনপ্রিয়

সাকিব আল হাসানের গোপনে করা সিনেমার শুটিংয়ের ছবি প্রকাশ

গোপনে চলচ্চিত্রে অভিনয় করেছেন সাকিব আল হাসান। কিন্তু সেই...

মহাত্মা আহমদ ছফার জন্মদিন

আজ স্বাধীনতা-উত্তর বাংলাদেশের সবচেয়ে শক্তিমান ও দ্রোহী চেতনার লেখক...

নির্বাচন পিছিয়ে দিয়ে একটি গোষ্ঠী জাতির সর্বনাশ করতে চাচ্ছে: মির্জা আব্বাস

একটি গোষ্ঠী নির্বাচন পিছিয়ে দিয়ে জাতির সর্বনাশ করতে চাচ্ছে...

চট্টগ্রামে যান্ত্রিক ত্রুটি নিয়ে রানওয়েতে আটকে পড়ে হজযাত্রীদের ফ্লাইট

সৌদি আরবের মদিনা থেকে আসা হজযাত্রীদের একটি ফ্লাইট যান্ত্রিক...

চট্টগ্রামের রাউজান থেকে আজমানে গিয়ে আবাসন সম্রাট, অর্থের উৎস নিয়ে প্রশ্ন

চট্টগ্রামের রাউজানের জসিম উদ্দিন আবাসন-সাম্রাজ্য গড়েছেন সংযুক্ত আরব আমিরাতের...

ইরানে আদালত ভবনে জঙ্গি হামলা, নিহত ৫

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান-বালুচিস্তান প্রদেশের জাহেদানে একটি আদালত ভবনে সুন্নি...

অনলাইনেই হবে আমদানি-রপ্তানি শুল্ক-কর পরিশোধ

আমদানি-রপ্তানির শুল্ক-কর ‘এ চালান’ বা অটোমেটেড চালানের মাধ্যমে অনলাইনে...

রাখাইনে অনুকূল পরিবেশ সৃষ্টি করা আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব

রাখাইনে রোহিঙ্গাদের স্বেচ্ছা, নিরাপদ, সম্মানজনক ও টেকসই প্রত্যাবাসনের মাধ্যমে...
spot_img

এই বিভাগের আরো খবর

Popular Categories

spot_imgspot_img