শুক্রবার, মে ১৫, ২০২৬
spot_img

জুলাই বিপ্লবের ছবি ইতিহাসের অন্যতম সাক্ষ্য হয়ে থাকবে

‘শহীদ আবু সাঈদের যে বুলেটবিদ্ধ ছবি, একটা সময় হয়তো মানুষ তাকে ভুলে যাবে, কিন্তু এ ছবিগুলো ইতিহাসকে মনে করিয়ে দেবে। ’—এভাবেই কথাগুলো বলেন চট্টগ্রাম সিটি করপোরেশন মেয়র ডা. শাহাদাত হোসেন।

শনিবার (২ আগস্ট) বেলা ১১টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘ক্যামেরায় জুলাই বিপ্লব’ শীর্ষক তিন দিনব্যাপী ছবি প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি।

মেয়র বলেন, জুলাই-আগস্ট নিয়ে আমরা বলি ৩৬ দিনের বিপ্লব।

কিন্তু এ সময়ের মধ্যে যে গুম, খুন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে, সেটি শুধু ৩৬ দিনের নয়—১৬ বছরের নির্যাতনের ইতিহাস। ওই সময়ে শহীদদের ভুলে যাওয়া হবে তাদের প্রতি অবিচার।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে এম মহসীন। তিনি বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে যারা শহীদ হয়েছেন, তাঁদের প্রতি আমাদের প্রাণভরে সম্মান আছে। গত সাড়ে ১৫ বছরে গুম-খুন ও রাজনৈতিক নির্যাতনের শিকার হয়ে অনেকেই প্রাণ দিয়েছেন। জুলাই বিপ্লব ছিল সেই অন্যায়ের বিরুদ্ধে একটি গর্জন।

তিনি আরও বলেন, জাতীয় প্রেস ক্লাব থেকে এখন পর্যন্ত ৮০ জনকে ‘ফ্যাসিস্টমুক্ত’ করা হয়েছে। প্রক্রিয়া এখনও চলছে। আমি জানি না চট্টগ্রাম প্রেস ক্লাব থেকে কতজন ফ্যাসিস্ট মুক্ত করেছে? কারণ এ ফ্যাসিস্ট মুক্ত করতে না পারলে শহীদদের রক্ত বৃথা যাবে।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম প্রেস ক্লাবের অন্তর্বর্তী কমিটির সদস্য সচিব জাহিদুল করিম কচি। সঞ্চালনায় ছিলেন ক্যামেরায় জুলাই বিপ্লবের আহ্বায়ক মোহাম্মদ হোসেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন—সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ব্যক্তিগত আলোকচিত্রী নুরুদ্দিন আহমেদ, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি বুলবুল আহমদ, দ্য পিপলস ভিউ সম্পাদক ওসমান গণি মনসুর, কালের কণ্ঠের ব্যুরো প্রধান মুস্তফা নঈম, এনটিভির ব্যুরো প্রধান শামসুল হক হায়দরী, সংগঠনের সাধারণ সম্পাদক বাবুল তালুকদার, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সালে নোমান, প্রেসক্লাব সদস্য মিয়া মোহাম্মদ আরিফ ও চট্টগ্রাম ফটো সাংবাদিক অ্যাসোসিয়েশনের সভাপতি মো. মোস্তাফিজুর রহমান।

ঢাকা ও চট্টগ্রামের প্রায় ১৬০টি ছবি স্থান পেয়েছে এ প্রদর্শনীতে। ছবিগুলোতে উঠে এসেছে জুলাই-আগস্টের রাজনৈতিক উত্তাল সময়, গুম, খুন ও নির্যাতনের নানা চিত্র।

সর্বশেষ

ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত,...

একনেকে অনুমোদন পেল পদ্মা ব্যারাজ প্রকল্প

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) চূড়ান্ত অনুমোদন পেয়েছে...

সোনিয়া গান্ধী হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন

শারীরিক জটিলতার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছিল ভারতীয় কংগ্রেসের...

৩ লাখ ৭৭ হাজার অতিক্রম করল সর্বজনীন পেনশন স্কীমের নিবন্ধন

দেশের সর্বজনীন পেনশন ব্যবস্থায় আগ্রহ বাড়ছে। গত ৩০ এপ্রিল...

জনপ্রিয়

সাকিব আল হাসানের গোপনে করা সিনেমার শুটিংয়ের ছবি প্রকাশ

গোপনে চলচ্চিত্রে অভিনয় করেছেন সাকিব আল হাসান। কিন্তু সেই...

মহাত্মা আহমদ ছফার জন্মদিন

আজ স্বাধীনতা-উত্তর বাংলাদেশের সবচেয়ে শক্তিমান ও দ্রোহী চেতনার লেখক...

নির্বাচন পিছিয়ে দিয়ে একটি গোষ্ঠী জাতির সর্বনাশ করতে চাচ্ছে: মির্জা আব্বাস

একটি গোষ্ঠী নির্বাচন পিছিয়ে দিয়ে জাতির সর্বনাশ করতে চাচ্ছে...

চট্টগ্রামে যান্ত্রিক ত্রুটি নিয়ে রানওয়েতে আটকে পড়ে হজযাত্রীদের ফ্লাইট

সৌদি আরবের মদিনা থেকে আসা হজযাত্রীদের একটি ফ্লাইট যান্ত্রিক...

চট্টগ্রামের রাউজান থেকে আজমানে গিয়ে আবাসন সম্রাট, অর্থের উৎস নিয়ে প্রশ্ন

চট্টগ্রামের রাউজানের জসিম উদ্দিন আবাসন-সাম্রাজ্য গড়েছেন সংযুক্ত আরব আমিরাতের...

ইরানে আদালত ভবনে জঙ্গি হামলা, নিহত ৫

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান-বালুচিস্তান প্রদেশের জাহেদানে একটি আদালত ভবনে সুন্নি...

অনলাইনেই হবে আমদানি-রপ্তানি শুল্ক-কর পরিশোধ

আমদানি-রপ্তানির শুল্ক-কর ‘এ চালান’ বা অটোমেটেড চালানের মাধ্যমে অনলাইনে...

রাখাইনে অনুকূল পরিবেশ সৃষ্টি করা আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব

রাখাইনে রোহিঙ্গাদের স্বেচ্ছা, নিরাপদ, সম্মানজনক ও টেকসই প্রত্যাবাসনের মাধ্যমে...
spot_img

এই বিভাগের আরো খবর

Popular Categories

spot_imgspot_img