শুক্রবার, মে ১৫, ২০২৬
spot_img

ট্রাম্প প্রশাসনের নজরদারিতে পর্যটক ভিসাধারীরাও

মার্কিন ভিসাধারী প্রায় ৫ কোটি ৫০ লাখ মানুষ। যাদের মধ্যে বিভিন্ন দেশের পর্যটকরাও রয়েছেন। তারা এখন যুক্তরাষ্ট্র সরকারের কড়া নজরদারির আওতায় আসতে যাচ্ছেন।

ট্রাম্প প্রশাসন গত ২১ আগস্ট জানায়, প্রত্যেকটি ভিসা পর্যালোচনা করা হচ্ছে সম্ভাব্য ভঙ্গের অভিযোগ খুঁজে বের করার জন্য। যা দেশ ছাড়ার নির্দেশ বা বহিষ্কারের কারণ হতে পারে। এই প্রক্রিয়া যুক্তরাষ্ট্রে বৈধভাবে অবস্থানের অনুমতি পাওয়া বিদেশিদের ওপরও বাড়তি দমনপীড়নের অংশ।

যুক্তরাষ্ট্র অবিলম্বে কিছু ধরনের ভিসা প্রদান বন্ধ করে দিয়েছে এবং ভিসা আবেদনকারীদের ওপর ধীরে ধীরে আরও শর্ত ও বিধিনিষেধ আরোপ করছে।

২০২৫ সালের জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে তার প্রশাসন যুক্তরাষ্ট্রে বৈধ ও অবৈধ—উভয় ধরনের অভিবাসন রোধে একাধিক নীতি কার্যকর করেছে। এর মধ্যে রয়েছে ১২টি দেশের নাগরিকদের প্রবেশে পূর্ণ ভ্রমণ নিষেধাজ্ঞা।

বর্তমানে বিদ্যমান ভিসা পর্যালোচনার সিদ্ধান্তটিও একই ধরনের পদক্ষেপের সম্প্রসারণ বলেই মনে হচ্ছে, তবে এবার এর আওতা আরও বিস্তৃত।

এই পর্যালোচনা প্রক্রিয়া তাদেরও প্রভাবিত করবে, যারা বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন দূতাবাসের নিয়মিত ভিসা প্রক্রিয়ার মাধ্যমে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পেয়েছেন। এর মধ্যে রয়েছেন এমন ব্যক্তিরাও, যারা বর্তমানে যুক্তরাষ্ট্রের বাইরে বহুমুখী প্রবেশ-অধিকারযুক্ত পর্যটক ভিসাধারী।

মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, সব ভিসাধারীকে, পর্যটকসহ, ‘অবিরাম যাচাই’ প্রক্রিয়ার মধ্যে রাখা হবে, যাতে তাদের দেশে প্রবেশ বা থাকার যোগ্যতার বিষয়ে কোনো সন্দেহজনক উপাদান খুঁজে পাওয়া যায়।

অনেকের আশঙ্কা, এই প্রক্রিয়ার কারণে যুক্তরাষ্ট্রের পর্যটন খাতে নেতিবাচক প্রভাব পড়তে পারে।

৫ কোটি ৫০ লাখ ভিসার অব্যাহত পর্যালোচনা

জানুয়ারি থেকে যুক্তরাষ্ট্র সরকার অভিবাসনবিরোধী আইন প্রয়োগের ক্ষেত্রকে অনথিভুক্ত অভিবাসীদের বাইরে প্রসারিত করেছে। এ সময় দেশজুড়ে বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়েছে, যার মধ্যে রয়েছে আদালতেও, যেখানে অভিবাসীরা বৈধতার কাগজপত্র নবায়ন বা অন্যান্য নাগরিক কার্যক্রমে অংশ নিতে গিয়েছিলেন।

ট্রাম্প প্রশাসনের এসব পদক্ষেপের ফলে ব্যাপক বহিষ্কার, একাধিক দেশে পূর্ণ ভ্রমণ নিষেধাজ্ঞা এবং প্রায় ৬ হাজার শিক্ষার্থী ভিসা বাতিল করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) মার্কিন পররাষ্ট্র দপ্তর ঘোষণা করেছে, তারা এখন থেকে ৫ কোটি ৫০ লাখ বৈধ মার্কিন ভিসাধারীর ওপর ‘অবিরাম যাচাই’ চালাবে। এর মধ্যে সব দেশের পর্যটক ভিসাধারীরাও রয়েছেন। এর লক্ষ্য হলো সম্ভাব্য ভিসা ভঙ্গ, যোগ্যতা হারানোর ঝুঁকি এবং ভিসা বাতিলের মতো কারণ চিহ্নিত করা।

সর্বশেষ

ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত,...

একনেকে অনুমোদন পেল পদ্মা ব্যারাজ প্রকল্প

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) চূড়ান্ত অনুমোদন পেয়েছে...

সোনিয়া গান্ধী হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন

শারীরিক জটিলতার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছিল ভারতীয় কংগ্রেসের...

৩ লাখ ৭৭ হাজার অতিক্রম করল সর্বজনীন পেনশন স্কীমের নিবন্ধন

দেশের সর্বজনীন পেনশন ব্যবস্থায় আগ্রহ বাড়ছে। গত ৩০ এপ্রিল...

জনপ্রিয়

সাকিব আল হাসানের গোপনে করা সিনেমার শুটিংয়ের ছবি প্রকাশ

গোপনে চলচ্চিত্রে অভিনয় করেছেন সাকিব আল হাসান। কিন্তু সেই...

মহাত্মা আহমদ ছফার জন্মদিন

আজ স্বাধীনতা-উত্তর বাংলাদেশের সবচেয়ে শক্তিমান ও দ্রোহী চেতনার লেখক...

নির্বাচন পিছিয়ে দিয়ে একটি গোষ্ঠী জাতির সর্বনাশ করতে চাচ্ছে: মির্জা আব্বাস

একটি গোষ্ঠী নির্বাচন পিছিয়ে দিয়ে জাতির সর্বনাশ করতে চাচ্ছে...

চট্টগ্রামে যান্ত্রিক ত্রুটি নিয়ে রানওয়েতে আটকে পড়ে হজযাত্রীদের ফ্লাইট

সৌদি আরবের মদিনা থেকে আসা হজযাত্রীদের একটি ফ্লাইট যান্ত্রিক...

চট্টগ্রামের রাউজান থেকে আজমানে গিয়ে আবাসন সম্রাট, অর্থের উৎস নিয়ে প্রশ্ন

চট্টগ্রামের রাউজানের জসিম উদ্দিন আবাসন-সাম্রাজ্য গড়েছেন সংযুক্ত আরব আমিরাতের...

ইরানে আদালত ভবনে জঙ্গি হামলা, নিহত ৫

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান-বালুচিস্তান প্রদেশের জাহেদানে একটি আদালত ভবনে সুন্নি...

অনলাইনেই হবে আমদানি-রপ্তানি শুল্ক-কর পরিশোধ

আমদানি-রপ্তানির শুল্ক-কর ‘এ চালান’ বা অটোমেটেড চালানের মাধ্যমে অনলাইনে...

রাখাইনে অনুকূল পরিবেশ সৃষ্টি করা আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব

রাখাইনে রোহিঙ্গাদের স্বেচ্ছা, নিরাপদ, সম্মানজনক ও টেকসই প্রত্যাবাসনের মাধ্যমে...
spot_img

এই বিভাগের আরো খবর

Popular Categories

spot_imgspot_img