বৃহস্পতিবার, মে ১৪, ২০২৬
spot_img

একনেকে অনুমোদন পেল পদ্মা ব্যারাজ প্রকল্প

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) চূড়ান্ত অনুমোদন পেয়েছে বহুল প্রতীক্ষিত পদ্মা ব্যারাজ প্রকল্প।

বুধবার সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়। এই প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে ৩৩ হাজার ৪৭৪ কোটি ৪৫ লাখ টাকা।

নির্বাচনে বিএনপির অন্যতম ইশতেহার ছিল পদ্মা ব্যারাজ নির্মাণ। সরকার গঠনের পর অবশেষে তা বাস্তবায়নের পথে এগিয়ে গেল প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার।

জুলাই ২০২৬ থেকে জুন ২০৩৩ মেয়াদে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। শুষ্ক মৌসুমে পদ্মা নদীর পানি সংরক্ষণ নিয়ন্ত্রণ করে দক্ষিণপশ্চিমাঞ্চলে স্বাদু পানির প্রবাহ ফিরিয়ে আনাই এই প্রকল্পের মূল উদ্দেশ্য। প্রকল্পটির মাধ্যমে পদ্মা নদীতে প্রায় ২৯০ কোটি ঘনমিটার পানি সংরক্ষণ করা হবে।

প্রকল্পের আওতায় হিসনামাথাভাঙ্গা, গড়াইমধুমতি, চন্দনাবারাশিয়া, বড়াল ইছামতী এই পাঁচটি নদী ব্যবস্থা পুনরুদ্ধার করা হবে।

প্রকল্পটি দুটি ধাপে বাস্তবায়ন করা হবে। প্রথম ধাপে ১৩৫ দশমিক কিলোমিটার দীর্ঘ গড়াইমধুমতী নদী এবং ২৪৬ দশমিক ৪৬ কিলোমিটার হিসনা নদীর ড্রেজিং পুনঃখনন, ১৫টি স্পিলওয়েসহ গড়াই অফটেক, ফিশ পাস নেভিগেশন লক নির্মাণ, ৩৬ দশমিক মেগাওয়াট ক্ষমতার জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ ১৮০ কিলোমিটার দীর্ঘ অ্যাফ্লাক্স বাঁধ নির্মাণ।

দ্বিতীয় ধাপে চন্দনাবারাশিয়া, বড়াল ইছামতী নদী ব্যবস্থা পুনরুদ্ধার এবং অতিরিক্ত সহায়ক অবকাঠামো নির্মাণ করা হবে।

পদ্মা ব্যারাজের মোট প্রকল্প এলাকা বাংলাদেশের মোট এলাকার প্রায় ৩৭ শতাংশ, যা চারটি বিভাগের ২৬টি জেলার ১৬৩টি উপজেলায় বিস্তৃত। প্রথম ধাপ বাস্তবায়িত হলে খুলনা, ঢাকা, রাজশাহী বরিশাল বিভাগের অন্তত ১৯টি জেলা ১২০টি উপজেলা সরাসরি উপকৃত হবে।

উপকৃত জেলাগুলোর মধ্যে রয়েছে কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, যশোর, নড়াইল, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা, রাজবাড়ী, ফরিদপুর, গোপালগঞ্জ, পাবনা, রাজশাহী, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ পিরোজপুর।

সর্বশেষ

ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত,...

সোনিয়া গান্ধী হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন

শারীরিক জটিলতার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছিল ভারতীয় কংগ্রেসের...

৩ লাখ ৭৭ হাজার অতিক্রম করল সর্বজনীন পেনশন স্কীমের নিবন্ধন

দেশের সর্বজনীন পেনশন ব্যবস্থায় আগ্রহ বাড়ছে। গত ৩০ এপ্রিল...

আয়োজকরা শর্ত পূরন করলে বিশ্বকাপ খেলবে ইরান

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে এবারের বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ...

জনপ্রিয়

সাকিব আল হাসানের গোপনে করা সিনেমার শুটিংয়ের ছবি প্রকাশ

গোপনে চলচ্চিত্রে অভিনয় করেছেন সাকিব আল হাসান। কিন্তু সেই...

মহাত্মা আহমদ ছফার জন্মদিন

আজ স্বাধীনতা-উত্তর বাংলাদেশের সবচেয়ে শক্তিমান ও দ্রোহী চেতনার লেখক...

নির্বাচন পিছিয়ে দিয়ে একটি গোষ্ঠী জাতির সর্বনাশ করতে চাচ্ছে: মির্জা আব্বাস

একটি গোষ্ঠী নির্বাচন পিছিয়ে দিয়ে জাতির সর্বনাশ করতে চাচ্ছে...

চট্টগ্রামে যান্ত্রিক ত্রুটি নিয়ে রানওয়েতে আটকে পড়ে হজযাত্রীদের ফ্লাইট

সৌদি আরবের মদিনা থেকে আসা হজযাত্রীদের একটি ফ্লাইট যান্ত্রিক...

চট্টগ্রামের রাউজান থেকে আজমানে গিয়ে আবাসন সম্রাট, অর্থের উৎস নিয়ে প্রশ্ন

চট্টগ্রামের রাউজানের জসিম উদ্দিন আবাসন-সাম্রাজ্য গড়েছেন সংযুক্ত আরব আমিরাতের...

ইরানে আদালত ভবনে জঙ্গি হামলা, নিহত ৫

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান-বালুচিস্তান প্রদেশের জাহেদানে একটি আদালত ভবনে সুন্নি...

অনলাইনেই হবে আমদানি-রপ্তানি শুল্ক-কর পরিশোধ

আমদানি-রপ্তানির শুল্ক-কর ‘এ চালান’ বা অটোমেটেড চালানের মাধ্যমে অনলাইনে...

রাখাইনে অনুকূল পরিবেশ সৃষ্টি করা আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব

রাখাইনে রোহিঙ্গাদের স্বেচ্ছা, নিরাপদ, সম্মানজনক ও টেকসই প্রত্যাবাসনের মাধ্যমে...
spot_img

এই বিভাগের আরো খবর

Popular Categories

spot_imgspot_img